বিদেশি মদ সহ ২ মাদক ব্যবসায়ী র্যাবের হাতে গ্রেফতার
October 21, 2020,

স্টাফ রিপোর্টার॥ র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্প) এর কোম্পানি কমান্ডার মেজর আহমেদ নোমান জাকি এর নেতৃত্বে একটি আভিযানিক অভিযান চালায়।
২০ অক্টোবর মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল থানার রামনগর এলাকা থেকে মাদক কারবারি চন্দন কুর্ম ী(৩৪), পিতা-ধনেশকুর্মী, সাং-লাখাইছড়া ২। স্বপন রাজ (২০), পিতা-মিন্টুরাজ, সাং-সীশেল বাড়ি উভয় থানা-শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজার’দ্বয়কে গ্রেফতার করে তাদের হেফাজত থেকে ৪০ বোতল বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের মদ জব্দ করেন। ঘটনায় র্যাব বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের করে আলামতসহ ধৃত ব্যাক্তি দ্বয়কে সংশিষ্ট থানায় হস্তান্তর করেছে ।



মন্তব্য করুন