শ্রীমঙ্গলে ১৬৬ মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে নিরাপত্তায় শহর জুড়ে পুলিশ মহড়া

October 21, 2020,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে স্বাস্থ্যবিধি মেনে শারদীয় দুর্গোৎসব শুরু হতে যাচ্ছে। প্রতিটি মণ্ডপে বইতে চলছে উৎসবের আমেজ। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব  উদযাপনের লক্ষ্যে পূজা কমিটিগুলো প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে। পুলিশ প্রশাসনও স্বাস্থ্যবিধি বজায় রেখে পূজা অনুষ্ঠানের সব ধরনের উদ্যোগ ইতিমধ্যে নিয়েছে। শারদীয় দূর্গা পুজা সামনে রেখে বুধবার ২১ অক্টোবর দুপুরে শ্রীমঙ্গল থানা পুলিশের উদ্যোগে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মোটর সাইকেল মহরা অনুষ্ঠিত হয়।

থানা সূত্রে জানা গেছে, ২২ অক্টোবর শুরু হতে যাচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা। করোনা মহামারীর কারণে এ বছর আড়ম্বর হচ্ছে না কোনো মণ্ডপে। শিল্পীর নিপুণ হাতের ছোঁয়ায় মৃন্ময়ী প্রতিমা ধীরে ধীরে দেবী রূপ ধারণ করছে। এবার  উপজেলার মোট ১৬৬টি পূজামণ্ডপে পুজা অনুষ্ঠিত হবে।

এ বছর করোনা মুক্তির প্রার্থনা জানিয়ে স্বাস্থ্যবিধি মেনে দূর্গা পূজা অনুষ্ঠানের সব প্রস্তুতি নেয়া হচ্ছে বলে জানান সনাতন ধর্মালম্বীরা।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক জানান, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পূজা আয়োজনে সরকারি নির্দেশনাগুলো মেনে চলার ব্যাপারে আমরা সতর্ক থাকব। দর্শকরা যাতে স্বাস্থ্যবিধি মেনে চলে সেজন্য সবার কাছে আহ্বান জানানো হয়েছে। যেকোন জাগায় কোন ধরনের সমস্য হলে সরাসরি শ্রীমঙ্গল থানার সরকারি নাম্বারে যোগাযোগ করতেও জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com