শ্রীমঙ্গলে গাড়িচাপায় গেল চিত্রা হরিণের প্রাণ

November 4, 2020,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলের ভানুগাছ-শ্রীমঙ্গল সড়কের টি রিসোর্টের সামনে গাড়িচাপায় একটি চিত্রা হরিণের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটেছে।

বুধবার ৪ নভেম্বর সকালে হরিণটির মৃতদেহ পাওয়া গেছে। সকাল ৬টার দিকে জয় দেব নামে শ্রীমঙ্গলের এক সাইক্লিস্ট হরিণটিকে রাস্তার পাশের চা-বাগানে পড়ে থাকতে দেখে বন বিভাগকে খবর দেন।

জয় দেব বলেন, সকালে ভানুগাছ সড়ক দিয়ে যাওয়ার সময় একটি হরিণকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখি। পরে ৯৯৯ নম্বরে কল দিয়ে জানালে তারা বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের মৌলভীবাজারের সহকারী বন সংরক্ষককে এ খবর জানান। তারা এসে হরিণের মৃতদেহটি উদ্বার করেছেন।

মৌলভীবাজার বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের মৌলভীবাজার রেঞ্জ কর্মকর্তা মোতালেব হোসেন বলেন, সকালে আমরা খবর পেয়ে হরিণটির মৃতদেহ উদ্বার করেছি। এটি সম্ভবত মঙ্গলবার দিবাগত রাতে রাস্তা পার হওয়ার সময় গাড়িচাপায় মারা গেছে। হরিণের মৃতদেহের ময়নাতদন্ত হয়েছে। আমরা হরিণের চামড়া সংগ্রহ করে এটিকে লাউয়াছড়ার জানকিছড়ায় মাটিচাপা দিয়ে দেবো।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com