পিক আপড্রামের ভিতর লুকিয়ে গাঁজা বহন কালে  শ্রীমঙ্গল ক্যাম্পের হাতে আটক-২ র‌্যাব-৯

November 5, 2020,

স্টাফ রিপোর্টার॥ র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্প) এর একটি আভিযানিক অভিযান চালায়।  ৫ নভেম্বর বৃহস্পতিবার  এ এস পি আফসান-আল-আলম এর নেতৃত্বে একটি চৌকস অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার আশিদ্রোন ইউনিয়নের বিলাসের পাড় যাত্রী ছাউনীর সামনে থেকে অভিনব কায়দায় ১ টিপিক আপ-এ ৬ টিপ্লাষ্টিক ড্রামের মধ্যে সুকৌশলে লুকিয়ে রাখা ৮ কেজি ১০০ গ্রাম গাঁজা জব্দসহ ০২ মাদক কারবারি মোঃ হারুনমিয়া(৪২) পিতা-মৃত আইয়ুব আলী,সাং আদাঐর,থানা- মাধবপুর,জেলা-হবিগঞ্জ ও নিকেশ দাস(৩০) পিতা-নরেশ দাস, সাং-গোয়ালনগর,থানা-মাধবপুর,জেলা-হবিগঞ্জ’ দ্বয়কে গ্রেফতার করেন।উক্ত ঘটনায় র‍্যাব বাদী হয়ে মাদক আইনে এজাহার দায়ের করে আলামতসহ আসামিদ্বয়কে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানায় প্রেরণ করেছে ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com