অধ্যাপক রজত শুভ্র চক্রবর্তীর কাব্যগ্রন্থ প্রতিবিম্ব এর মোড়ক উন্মোচন

February 10, 2021,

বিকুল চক্রবর্তী॥ শ্রীমঙ্গলে অধ্যাপক রজত শুভ্র চক্রবর্তীর কাব্যগ্রন্থ প্রতিবিম্ব এর মোড়ক উন্মোচন করা হয়েছে। ১০ ফেব্রুয়ারী বুধবার সন্ধায়, শ্রীমঙ্গল টি হ্যাভেন রিসোর্ট এর সেমিনার হলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর মোড়ক উন্মোচন করেন প্রফেসর বীরেশ চন্দ্র চক্রবর্তী।
শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাব ও মৌচাক সাহিত্য পরিষদের আয়োজনে এ মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট এ এস এম আজাদুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমএ শ্রীমঙ্গল শাখার সভাপতি ডা: হরিপদ রায়, অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক, শ্রীমঙ্গল আবাসন সেবা সংস্থার সভাপতি আবু সিদ্দিক মোহাম্মদ মুসা, অধ্যাপক অবিনাশ আচার্য, আবৃত্তিকার দেবাশীষ চৌধুরী রাজা।
প্রভাষক জলিপালের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্যদেন প্রেসক্লাব সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী। কাব্যগন্থ থেকে আলোচনা করেন কবি ড. সৈয়দ আব্দুল মোতাকাব্বির চৌধুরী মাসুদ।
এ সময় আরো বক্তব্য রাখেন শ্রীমঙ্গল প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জহর তরফদার, প্রভাষক অনিরুদ্ধ দাশ টিটু, কবি বাদল কৃষ্ণ বনিক, ফারিয়া সভাপতি দেবব্রত দত্ত হাবুল, সাংস্কৃতিক ব্যক্তিত্ব বুলবুল আনাম ও তারেক ইকবাল চৌধুরী
কবিতা আবৃত্তি করেন, নাট্য ব্যক্তিত্ব কামরুল ইসলাম দুলন, কবি সমিরণ দাশ, নিঝুম চক্রবর্তী ও সেঁজুতি চক্রবতী। সংগীত পরিবেশন করেন শিল্পী কৃষ্ণা সুত্রধর ও জলি পাল।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com