আইডিএলসি-প্রথম আলো ট্রাস্ট ‘ অদ্বিতীয়া সংবর্ধনা অনুষ্ঠিত

February 11, 2021,

বিকুল চক্রবর্তী॥ শ্রীমঙ্গলে পিছিয়ে পড়া জনগোষ্ঠির ১০ জন মেধাবী সন্তানকে আইডিএলসি-প্রথম আলো ট্রাস্ট ‘অদ্বিতীয়া সংবর্ধনা দেয়া হয়েছে।
বুধবার ১০ ফেব্রুয়ারী বিকেলে শহরের লেবার হাউজ অডিটোরিয়ামে এশিয়ান ইউনিভার্সিটির ‘ফাস্ট ফিমেল ইন দ্যা ফ্যামিলি স্কলারশিপ অ্যাওয়ার্ড’ পাওয়া শিক্ষার্থীর সনদ ও উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম। এসময় আরোও উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা ভাইস চেয়ারম্যান প্রেমসাগর হাজরা, কমলগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রামভজন কৈরী, চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহর তরফদার, বালাগঞ্জ ডিগ্রী কলেজের সহকারি অধ্যাপক অবিনাশ আচার্য, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী, আইডিএলসি ফাইনার্স লিমিটেডের ডেপুটি হেড অব সিএসআর খন্দকার নাগিব আনোয়ার, প্রথম আলো ট্রাস্টের সমন্বয়ক মাহবুবা সুলতানা, জ্যোষ্ট কর্মসূচী কর্মকর্তা মো নাজিম উদ্দিন, প্রথম আলো শ্রীমঙ্গল প্রতিনিধি শিমুল তরফদার সহ প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com