স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে শ্রীমঙ্গল সরস্বতী পূজা উদযাপিত
February 17, 2021,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ উৎসাহ-উদ্দীপনা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে শ্রীমঙ্গল সবুজ বাগ শশ্মান ঘাটে সরস্বতী পূজা উদযাপিত হয়েছে। বিদ্যাদেবীর কৃপালাভের আশায় মঙ্গলবার সবুজবাগে এই পূজার ২৩ তম আয়োজন করে শ্রীমঙ্গল লোকনাথ শিক্ষার্থী কিশোর যুব সংঘ।
সকালে পূজামণ্ডপে ভক্তরা মায়ের পাদপদ্মে অঞ্জলি দেন। দেবীর সামনে ‘হাতে খড়ি’ দিয়ে ছোট শিশুদের বিদ্যাচর্চার সূচনা হয়। মণ্ডপে প্রসাদ বিতরন সহ সন্ধ্যায় আয়োজন করা হয় আরতির। এবার লোকনাথ শিক্ষার্থী কিশোর যুব সংঘের সভাপতি শেখর চক্রবর্তী ও সাধারণ সম্পাদক হিসাবে নয়ন আদিত্য দায়িত্ব পালন করেন।
দিনে-রাতে, বিশেষ করে সন্ধ্যার পর আলোকসজ্জায় শোভিত এই মণ্ডপ দেখতে শহরের বিভিন্ন এলাকা থেকে ছুটে আসেন দর্শনার্থীরা। বুধবার দুপুরে পূজার সমাপ্ত ঘটে।



মন্তব্য করুন