দরিদ্র চা শ্রমিকের পাশে রোটারিয়ান তারা মিয়া

February 18, 2021,

বিকুল চক্রবর্তী॥ আমেরিকা প্রবাসী রোটারিয়ান মো: তারা মিয়ার উদ্যোগে ও রোটারীক্লাব অব মৌলভীবাজার মিডটাউন এর সহযোগীতায় শ্রীমঙ্গল বিটিআরআইএ ৮৫ জন চা শ্রমিকের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
১৮ ফেব্রুয়ারী বৃহস্পতিবার বিকেলে বিটিআর আই ক্যাম্পাসে রোটারিয়ান আমির উদ্দিন বাবুর সভপতিত্বে এ শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চা গবেষনা কেন্দ্রের পরিচালক ড. মোহাম্মদ আলী। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চা বোর্ডের পরিচালক ড. রফিকুল হক, রোটারিয়ান সাংবাদিক বকসি ইকবাল, সিনিয়র সাংবাদিক নজরুল ইসলাম মুহিব, রোটরিয়ান এডভোকেট উমায়রা ইসলাম, শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী, রোটারিয়ান শোয়েব আহমদ ও রোটারিয়ান সেকুল ইসলাম তালুকদার।
এর আগে রোটারিয়ান মো: তারা মিয়ার উদ্যোগে আরো বিভিন্ন চা বাগানে কয়েশত চা শ্রমিকের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com