র‌্যাবের অভিযানে সাড়ে ৫‘শ বোতল বিদেশী মদসহ একজন গ্রেপ্তার

February 20, 2021,

স্টাফ রিপোর্টার॥ র‌্যাব-৯ এর একটি দল অভিযান চালিয়ে ৫‘শ ৬২ বোতল বিদেশী মদ ও নগদ ২ লক্ষ ৩৪ হাজার টাকা সহ এক পেশাদার মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
র‌্যাব জানায় গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ২০ ফেব্রুয়ারি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সীমান্তবর্তী শরীফপুর ইউনিয়নের ইটারঘাট এলাকায় একটি গাড়ীর গ্যারেজের ভিতর থেকে মঞ্জুর আলী, পিতা-ওয়াতিয়ার আলী নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে বিদেশী মদ ও নগদ টাকা উদ্ধার করা হয়। এর মধ্যে ২৮১ (দুইশত একাশি) বোতল বিদেশী মদ (১৭৭ বোতল ROYAL STAG DELUXE WHISKY, ০৮ বোতল IMPERIAL BLUE, ৫০ বোতল McDOWELLS NO1 LUXURY, ৪১ বোতল STERLING RESERVE, ০৫ বোতল OFFICER CHOICE)| মাদক আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।
অভিযানের নেতৃত্ব দেন র‌্যাব-৯ এর অধিনায়ক লেঃ কর্ণেল আবু মুসা মোঃ শরীফুল ইসলাম। সমন্বয়ে ছিলেন
মেজর আহমেদ নোমান জাকি ও লেঃ কমাঃ সিঞ্চন আহমেদ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com