মাইজদী এলাকা থেকে ২টি পুরাতন এক্স করল্লা গাড়িসহ ৪ জন আটক

February 21, 2021,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোহাম্মদ জারিয়া নির্দেশে ও শ্রীমঙ্গল সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার আশরাফুজ্জামান অফিসার ইনচার্জ মোঃ আব্দুছ ছালেক, এবং পুলিশ পরিদর্শক তদন্ত মোঃ হুমায়ুন কবির এর নেতৃত্বে শ্রীমঙ্গলে মাইজদী এলাকা শেখবাড়ী মাদ্রাসার থেকে ১টি সাদা রংয়ের পুরাতন নোহা কারগাড়ী ও ১ টি সিলভার রংয়ের পুরাতন এক্স করল্লা গাড়ি উদ্ধার করা হয়।
১৯ ফেব্রুয়ারী শুত্রুবার আসামী হলেন জাহিদ হাসান জিতু (২৭), পিতা-টেনু মিয়া, সাং- হাজীপুর,জসিম মিয়া (৩৩), পিতা-মনির মিয়া, সাং-লামুয়া, উভয় থানা-শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজার, সাইদুল ইসলাম (২৫), পিতা-বশির মিয়া, সাং- ভাড়াভিম, থানা-মৌলভীবাজার সদর,লিটন মিয়া (৩০), পিতা-মৃত করিম মিয়া, সাং-লামুয়া, থানা-শ্রীমঙ্গল।
আটককৃত আসামিদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু পূর্বক যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। রেজিস্ট্রেশন বিহীন এবং কাগজপত্র বিহীন গাড়ি না কেনার জন্য সকলে অনুরোধ করা হলো।চোরাইকৃত গাড়ির বিষয়ে তথ্য দিয়ে সাহায্য করুন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com