মাতৃভাষা দিবসে শ্রীমঙ্গলে খিদমাহ ব্লাড ব্যাংক এর উদ্যোগে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন

এহসান বিন মুজাহির॥ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে খিদমাহ ব্লাড ব্যাংক শ্রীমঙ্গল উপজেলা শাখার উদ্যোগে শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর দশরথ হাইস্কুল অ্যান্ড কলেজ মাঠে ২১ ফেব্রুয়ারি সকাল ১১টায় ভাষা দিবসের আলোচনা সভা ও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২ নং ভূনবীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুর রশীদ।
খিদমাহ ব্লাড ব্যাংক শ্রীমঙ্গল উপজেলা শাখা পরিচালক মাওলানা মাওলানা জুনাইদ আহমদ জুনেদ এর সভাপতিত্ব ও সংগঠনের সদস্য মুহাম্মদ ইব্রাহিম খলিল এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন সংগঠনের সদস্য মাওলানা জুবায়ের আহমদ জাবেদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূনবীর দশরথ হাইস্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ, শ্রীমঙ্গল উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ঝলক চক্রবর্তী, উপাধ্যক্ষ দীপংকর দাশ, খিদমাহ ব্লাড ব্যাংক শ্রীমঙ্গল উপজেলা শাখার উপদেষ্টা মাওলানা এম এ রহীম নোমানী, ভূনবীর পশ্চিপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা তোরাব আলী, অবসরপ্রাপ্ত ল্যান্স নায়েক বিজিবি মোঃ আলাউদ্দিন, আসক ফাউন্ডেশন শ্রীমঙ্গল উপজেলা শাখা সহ-সম্পাদক মোঃ লুৎফুল হক লোকমান প্রমুখ।
খিদমাহ ব্লাড ব্যাংক এর কেন্দ্রীয় দায়িত্বশীলদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মাওঃ মুস্তাকিম আল মুনতাজ তালুকদার, কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা লাবীব শাহেল ও মৌলভীবাজার জেলা শাখার নির্বাহী সদস্য মাওলানা মনিরুল ইসলাম।
খিদমাহ ব্লাড ব্যাংক শ্রীমঙ্গল উপজেলা শাখার দায়িত্বশীলদের মধ্যে উপস্থিত ছিলেন সহপরিচালক জালাল আহমদ সেলিম, সদস্য মোঃ আজিজুর রহমান নাঈম, মাওলানা আমিনুল ইসলাম, মোঃ ওলিউর রহমান ও শেখ আব্দুল করীম প্রমুখ।
মানবসেবায় খিদমাহ ব্লাড ব্যাংক এর বিশেষ অবদান রাখায় বক্তারা সংগঠনের ভূয়সী প্রশংসা করেন এবং রক্তদানের জন্য সবাইকে উৎসাহিত করেন।
অনুষ্ঠিত ক্যাম্পেইনে অর্ধশতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করে তাদের হাতে রক্তের রিপোর্ট কার্ড তুলে দেয়া কয়। মানবসেবায় খিদমাহ ব্লাড ব্যাংক এর বিশেষ অবদান রাখায় বক্তারা সংগঠনের ভূয়সী প্রশংসা করেন।



মন্তব্য করুন