অবৈধ অনুপ্রবেশের দায়ে দুই ভারতীয় আটক
February 28, 2021,

সাইফুল ইসলাম॥ শ্রীমঙ্গলে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) হাতে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে আটক করেছে।
শ্রীমঙ্গল থানায় বিজিবির অভিযোগের সুত্রে জানা যায় গুরু দেব বর্মা (৪২) পিতা মৃত যুগেষ দেব বর্মা ও রাজিব দেব বর্মা (৩০) পিতা মৃত সুরেশ দেব বর্মা বিদ্যাবিল, ইষ্টকারিঙ্গি ছড়া,থানা চাম্পা হাওর,জেলা খোয়াই,ভারত।
২৭ ফেব্রুয়ারী শনিবার দুপুর ১টার দিকে বিজিবি জেসিও ৭৭৫৮ সুবেদার আবু তাহেরের নেতৃত্বে বিজিবির জওয়ানরা ৭৮পি/১২ নম্বার পিলার অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করায় তাদেরকে অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে আটক করা হয় ।
শ্রীমঙ্গল থানার পুুুলিশ পরিদর্শক তদন্ত মো.হুমায়ুন জানান, তাদের বিরুদ্ধে বিজিবির দায়েরকৃত অভিযোগের ভিত্তিতে দেশের আইন অনুযায়ী মামলা রুজু হয়েছে। শনিবার মৌলভীবাজার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।



মন্তব্য করুন