র‌্যাব-৯ জাল নোট এবং ইয়াবা সহ পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার

March 1, 2021,

স্টাফ রিপোর্টার॥ র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯,সিপিএসসি (ইসলামপুর ক্যাম্প) এর অভিযানে জাল নোট এবং ইয়াবা সহ পেশাদার মাদক ব্যবসায়ী আবুল কালাম আজাদ ওরফে আজাদ আলীকে গ্রেপ্তার করে।
২৮ ফেব্রুয়ারি রবিবার গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার মোঃ সামিউল আলম এর নেতৃত্বে মৌলভীবাজার জেলার কুলাউড়া হরিচক গ্রামস্থ আলাউদ্দিনের বসত ঘরের ভিতর থেকে ১ হাজার টাকার ৩০ টি জাল নোট এবং ২৪ পিস ইয়াবা ট্যাবলেট জব্দসহ পেশাদার মাদক ব্যবসায়ী আবুল কালাম আজাদ ওরফে আজাদ আলী (৩০), পিতাঃ মৃত চাঁন আলী, থানা-কুলাউড়া, জেলা-মৌলভীবাজারকে গ্রেপ্তার করা হয়। পরে জব্দকৃত আলামতসহ আসামীকে সংশি¬ষ্ট থানায় হস্তান্তর করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com