আগুন লেগে ৮ টি ঘর পুড়ে ছাই: ৮টি পরিবারের প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষতি

March 7, 2021,

স্টাফ রিপোর্টার॥ পূর্ব শ্রীমঙ্গল লালবাগ এলাকায় সন্ধ্যা সাড়ে ৭ টায় আগুন লেগে ৮ টি ঘর পুড়ে ছাই হয়েছে। এতে ৮টি পরিবারের প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। ঘরের ভিতরে গুণগত মানের ফার্নিচার, টিভি, ফ্রিজ সহ দামী জিনিসপত্র একেবারে পুড়ে ছাই হয়ে যায়। শ্রীমঙ্গলে আগুনে সবকিছু পুড়লেও পবিত্র কুরআন শরিফ পুড়েনি।
ফায়ার সার্ভিসের ইউনিট প্রধান সুত্রে জানা যায় তাৎক্ষনিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে নিরূপণ করা যাবে। তবে স্থানীয়রা ধারনা করছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com