উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপির সাথে হাজী সেলিম ফাউন্ডেশনের কোশল বিনিময়

March 8, 2021,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে হাজী সেলিম ফাউন্ডেশনের আমন্ত্রণে কোশল বিনিময় করেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ও সাবেক চীফ হুইপ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এমপি।
এ উপলক্ষে সোমবার ৮ মার্চ দুপুরে উপজেলার সাতগাঁও এলাকায় হাজী সেলিম ফাউন্ডেশনের চেয়ারম্যান, কাতার প্রবাসী হাজী সেলিম আহমেদের নিজ বাসায় এক প্রীতিভোজের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শহিদ হোসেন ইকবাল, ভূনবীর ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ, শ্রীমঙ্গল থানার ওসি অপারেশন নয়ন কারকুন, হাজী সেলিম ফাউন্ডেশনের প্রধান উপদেষ্ঠা হাজী সৈয়দ আহমেদ, সহ সভাপতি হাজী দুলাল আহমেদ, সাধারণ সম্পাদক আব্দুল কাদির জিলানী, অর্থ সম্পাদক আব্দুল মান্নান, সদস্য নাজমুল আলম টুটুল, শিমুল আহমেদ, মোঃ সোহাগ মিয়া, মাসুম আহমেদ, মুন্না মিয়া সহ এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com