শ্রীমঙ্গলে আন্তর্জাতিক নারী দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত

March 9, 2021,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে আন্তর্জাতিক নারী দিবস ২০২১ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের উদ্যোগে ৮ মার্চ সোমবার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গনে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা উপাদক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার ভূমি মো. নেসার উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রেম সাগর হাজরা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, সাধারণ সম্পাদক শহীদ হোসেন ইকবাল, মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিদা আক্তার, থানার পুলিশ পরিদর্শক অপারেশন নয়ন কারকুন সহ বিভিন্ন পর্যায়ের নারী উদ্যোক্তা, স্কুল শিক্ষিকা নারী নেত্রী, এবং আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ যুবলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারীদের নিজেদের স্বাবলম্বী করে তুলতে বিভিন্ন হারে ১৮জন নারীকে আর্থিক ঋণ প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে আব্দুস শহীদ এমপি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী একজন নারী। তিনি সারা বিশ্বে নারীদের জন্য দৃষ্টান্ত।

একজন নারী হয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের দরবারে বাংলাদেশকে মাথা উঁচু করে চলতে শিখিয়েছে। এ সময় আব্দুস শহীদ এমপি সকল নারীদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী’কে স্মরণ করে নিজেদের সামনের দিকে এগিয়ে নিতে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com