শ্রীমঙ্গলে অগ্নিকান্ডের ঘটনায় ৮টি পরিবারের মধ্যে নগদ অর্থ ও কম্বল বিতরণ

March 9, 2021,

স্টাফ রিপোর্টার॥ শ্রীমঙ্গলে উপজেলার পূর্ব শ্রীমঙ্গল আ/এ এলাকায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের ঘটনায় ৮টি পরিবারের ক্ষতিগ্রস্ত মধ্যে শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান রনধীর কুমার দেব এর পক্ষ হতে তার পুত্র বধু ও উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক রাজু দেব রিটনের সহধর্মিণী সঙ্গীতা পাল নগত অর্থ ও কম্বল বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উক্ত এলাকার স্থানীয় মুরুব্বী গৌরি শংকর পাল, শ্রীমঙ্গল কলেজ ছাত্রলীগ সভাপতি সাইদুর রহমান সুজাতসহ উপজেলা ও শ্রীমঙ্গল সরকারি কলেজ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেত্ববৃন্দ।

উল্লেক্ষ্য যে, রবিবার ৭ মার্চ সন্ধ্যায় উপজেলার পূর্ব শ্রীমঙ্গল এলাকার এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এসময় এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় ঘন্টা খানিক চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ভয়াবহ এ আগুনে পুড়ে ৮ টি ঘরসহ, ধান ও ঘরের ভিতরে থাকা সব কিছু পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত খচির মিয়ার ছেলেকে বিদেশ পাঠানোর জন্য ৩ লক্ষ ৬০ হাজার টাকা ঘরের ভিতরে ছিলো সে টাকাও পুড়ে যায়। আর এ অগ্নিকান্ডে আনুমানিক প্রায় ১০ থেকে ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। যাদের ঘর পুড়েছে তারা একেবারে গরীব। ক্ষতিগ্রস্থ হারুন মিয়া, মাসুক মিয়া, মাহমুদ মিয়া, আসুক মিয়া, ইদন মিয়া, মুহিবুল হাসান, আজিজুল মিয়া ও খছির মিয়া, বলেন, আমাদের পরিবার গুলোর সদস্যেদের পড়নের কাপড় ছাড়া সব কিছুই পুড়ে ছাই হয়ে গেছে। ঘরের ভিতরে থাকা ধান চাল, গুনগত মানের ফার্নিচার, টিভি, ফ্রিজ ৪ টি একেবারে পুড়ে গিয়েছে। নতুন করে ঘর তৈরী করার মত আমাদের কোন অবস্থা নেই। ক্ষতিগ্রস্তদের ৭ জনই সবজি বিক্রেতা ও ১জন কৃষক।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com