শ্রীমঙ্গলে আগুনে পুড়ে নিঃস্ব হওয়া ৮ পরিবারের পাশে আব্দুস শহীদ এমপি

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলের লালবাগ এলাকায় আগুনে পুড়ে নিঃস্ব হওয়া ৮টি পরিবারের পাশে আব্দুস শহীদ এমপি। রাতে ঘর গুলিতে শর্ট সার্কিট থেকে আগুন লাগে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় অল্প সময়ের মধ্যে ৮টি পরিবারের সব কিছু পুড়ে ছাই হয়ে যায়।
৮ মার্চ মঙ্গলবার সন্ধ্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নিতে যান শ্রীমঙ্গল-কমলগঞ্জ আসনের সংসদ সদস্য অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এমপি। এসময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারদের হাতে খাদ্য সামগ্রী শাড়ি কাপড় ও কম্বল তুলে দেন। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবার গুলোকে আর্থিক সহায়তা প্রদানেরও আশ্বাস দেন তিনি।
তখন উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মনসুরুল হক,শ্রীমঙ্গল সদর ইউনিয়নের চেয়ারম্যান ভানুলাল রায়, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছালিক আহমদ, উপজেলা যুবলীগের সহ-সভাপতি আবু তালেব বাদশা, স্থানীয় ইউপি সদস্য রাজা মিয়া, ইউপি সদস্য মহসিন মিয়া,পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবেদ হোসেন সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।



মন্তব্য করুন