শ্রীমঙ্গলে ৩টি প্রতিষ্ঠানকে মোবাইল কোর্টের ২০ হাজার টাকা অর্থদন্ড
March 10, 2021,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারের জেলা ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসানের নির্দেশনায় এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানিয়া সুলতানার সার্বিক তত্ত্বাবধানে ৩টি প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
৯ মার্চ মঙ্গলবার শ্রীমঙ্গল উপজেলার চৌমুহনা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন, রান্না করা খাবার বহুদিন ফ্রিজে সংরক্ষণ ইত্যাদি অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ৩টি প্রতিষ্ঠানকে মোবাইল কোর্টে সর্বমোট ২০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয় এবং তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মৌসুমী আক্তার ও অর্ণব মালাকার। অভিযান পরিচালনায় সহায়তা করেন শ্রীমঙ্গল থানা পুলিশের একটি দল।



মন্তব্য করুন