শ্রীমঙ্গলে এমসিডা-আলোয় আলো প্রকল্পের উর্দ্যােগে আর্ন্তজাতিক নারী দিবস পালন

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে বেসরকারী উন্নয়নসংস্থা এমসিডা- আলোয় আলো প্রকল্পের উদ্যোগে আর্ন্তজাতিক নারী দিবস-২০২১ উদ্যাপিত হয়েছে।
সোমবার ৮ মার্চ সকাল ১১ ঘঠিকায় ৬ নং আশিদ্রোন ইউনিয়ন পরিষদ হলরুমে ইউপি চেয়ারম্যান রনেন্দ্র প্রসাদ বর্ধন এর সভাপতিত্বে উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রকল্প কর্মকর্তা মোঃ ওসমান গনির সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন আলোয়- আলো প্রকল্প কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন। ‘‘করোনা কালেনারী নেতৃত্ব, গড়বে নতুন সমতারবিশ^’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরীদের মধ্যে উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরবর্তীতে পাঁচজন বিজয়ীকে পুরস্কার প্রদান করেন।
অনুষ্ঠানে অতিথি হসেবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য ফারুক আহমেদ, সচিব হিমাদ্রি দেব, আলোয়- আলো প্রকল্প কর্মকর্তা ডেন্টিনামার্লিয়া, কমিউনিটি প্রমোটার রঞ্জিত তাঁতী ও দিলিপ ভৌমিক এবং বিভিন্ন ইসিডি কেন্দ্রের সহায়ক বৃন্দ।
উল্লেখ্য যে চাইল্ড ফান্ড কোরিয়া এর অর্থায়নে এবং এডুকো এর সহয়োগিতায় ‘‘আলোয় আলো প্রকল্পটি শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রোন, কালাপুর, মির্জাপুর, সাতগাঁও ও রাজঘাট ইউনিয়নের ৭ টি চা বাগান ও ১টি হাওড় এলাকায় বেসরকারী উন্নয়ন সংস্থা এমসিডা মাধ্যমে বাস্তবায়ন করছে। এই প্রকল্পটি বিভিন্ন চা বাগান ও হাওর এলাকার পিছিয়ে পড়া শিশু, কিশোর কিশোরী, যুবক ও নারীদের নিয়ে প্রাক-প্রাথমিক শিক্ষা ও তাদের জীবন মান উন্নয়ন সাধনে কাজ করছে।



মন্তব্য করুন