মুক্তিযুদ্ধভিত্তিক ‘ছন্দে অতীত’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন

March 10, 2021,

বিকুল চক্রবর্তী শ্রীমঙ্গলে কবি সঞ্জিত বিশ^াস এর মুক্তিযুদ্ধের ইতিহাস ভিত্তিক কাব্যগ্রন্থ ‘ছন্দে অতীত’ এর মোড়ক উন্মোচন করা হয়েছে।

৯ মার্চ মঙ্গলবার রাত সাড়ে ৮টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম। এসময় বক্তব্য রাখেন শ্রীমঙ্গল উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নেছার উদ্দীন, বালাগঞ্জ ডিগ্রী কলেজের সহকারি অধ্যাপক ছড়াকার অবিনাশ আচার্য, বীর প্রতিক ফুরকান মিয়া, মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন ছমরু ও ছন্দে অতীত কাব্যগ্রন্থের লেখক সঞ্জিত বিশ^াস প্রমুখ।

বইটির প্রকাশক শুদ্ধ বিন্যাস প্রকাশনীর পরিচালক শিমুল তরফদার বলেন, ছন্দে অতীত বইটি মুলত বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস ভিত্তিক বই। বইয়ের লেখক সঞ্জিত বিশ^াস এই কাব্যগ্রন্থটিতে ১৯৬৯ থেকে ১৯৭৫ পর্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা, মুক্তিযুদ্ধের ১১ সেক্টরের বিবরণ, মুক্তিযোদ্ধাদের জীবনী কাব্যের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com