পুলিশের অভিযানে শ্রীমঙ্গল থেকে বিপুল পরিমাণ ভেজাল চা-পাতা উদ্ধার

March 11, 2021,

স্টাফ রিপোর্টার॥ পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া নির্দেশে শ্রীমঙ্গল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল ও চোরাই চা-পাতা উদ্ধার করেছে।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ আব্দুস সালেক জানান, ১০ মার্চ বুধবার গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গলের সিন্দুরখান ইউপির সিক্কা এলাকার কয়েকটি স্থানে অভিযান পরিচালনা করা হয়। এসময় আব্দুর রহিম মিয়ার ঘর থেকে ৪০ বস্তা, নুর মিয়ার ঘর থেকে ৩৫ বস্তা গ্রীন টি এর গুড়া মিশ্রিত চা পাতা ও আব্দুল মজিদ মিয়া ঘর তল্লাশী করে ১২ বস্তা বালু মিশ্রিত ডাস্ট এবং সিডা এর মাধ্যমে তৈরীকৃত চা পাতা উদ্ধার করা হয়।
ঘটনাস্থলে পুলিশের উপস্থিতি টের পেয়ে উপরোক্ত ভেজাল চা-পাতা তৈরীর আসামীগণ দৌড়ে পালিয়ে যায়।
পুলিশ জানায়, এসময় আশেপাশের লোকজন এগিয়ে আসলে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আসামীগণ শ্রীমঙ্গল থানাধীন বিভিন্ন চা বাগান হতে চা পাতা ও অন্যান্য গাছের পাতা সংগ্রহ করে তাদের নিজেদের প্রযুক্তির মাধ্যমে শুকিয়ে ডেকি ও অন্যান্য যন্ত্রপাতির মাধ্যমে অভিনব কায়দায় গুড়া করে কেমিক্যাল জাতীয় অন্যান্য দ্রব্যাদি মিশ্রন করে ভেজাল চা পাতা প্রস্তুত করে বিক্রয়ের উদ্দেশে মজুদ রাখে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com