শ্রীমঙ্গল থানার ১১ পুলিশ কর্মকর্তা বদলি

March 13, 2021,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গল থানার ১১ পুলিশ কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে। বদলি হওয়া অফিসারা হলেন, উপ-পুলিশ পরিদর্শক সুমন চন্দ্র হাজরা, মোঃ ফরিদ মিয়া, কাশী চন্দ্র শর্ম্মা, রুকনুজ্জামান, শহীদুল ইসলাম মোল্লা, সহ: উপ-পুলিশ পরিদর্শক ইলিয়াস নূরী, জিতেন কর্মকার, রুবেনা বেগম, সুলতান আহমদ, মোঃ সোহাগ মিয়া, এবং কনস্টেবল জুন চাকমা।
শনিবার ১৩ মার্চ দুপুরে ২ টায় থানা প্রাঙ্গণে তাদের বিদায় সংবর্ধনা দেয়া হয়। এতে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুছ ছালেক, ওসি (তদন্ত) হুমায়ুন কবির, ওসি (অপারেশন) নয়ন কারকুনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com