বিষ পানে মহিলার রহস্যময় মৃত্যু

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমংগল উপজেলার শহরের প্রানকেন্দ্র কলেজ রোড শনিবার রাতে শেফালী রানী দেবনাথ বিষ পান করেন। শেফালী রানী দেবনাথের বয়স আনুমানিক ৪৫ বছর। জানতে পেরে স্বজনরা দ্রুত শ্রীমংগল উপজেলা কমপ্লেক্সে চিকিৎসার জন্য যান। উপজেলা কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার স্থানান্তর করে।
পুলিশ ও স্বজনরা জানান, শ্রীমংগল উপজেলার কলেজ রোডের একজন পুলিশ সদস্যের মা সদর উপজেলার মৃত দীলিপ দেবনাথের স্ত্রী শেফালী রানী দেবনাথ। ১৩ মার্চ শনিবার রাতে শেফালী রানী দেবনাথ স্বামী মৃত দিলীপ দেবনাথের বসত ঘরে বিষপান করেন। স্বজনরা বুঝতে পেরে ওই রাতেই শেফালী রানীকে নিয়ে সদর হাসপাতালে যান। শনিবার রাতেই হাসপাতালে গেলে ডাঃ মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
শ্রীমংগল থানার তদন্ত অফিসার হুমায়ুন কবির জানান, বিষপানে আত্মহত্যার সঠিক কারণ এখনো জানা যায়নি।
উপজেলা কমপ্লেক্স টি এস ও ডাঃ সাজ্জাদুর রহমান বলেন, পরিবারের লোকজন বিষপানের বিষয়টি টের পেয়ে ৫০ শয্যা বিশিষ্ট শ্রীমংগল হাসপাতালে নিয়ে আসেন। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে, মৌলভীবাজার ২৫০শয্যা বিশিষ্ট হাসপাতালে শনিবার রাতে স্থানান্তর করা হয়।
মৌলভীবাজার সদর থানা খবর পেয়ে হাসপাতালে গিয়ে মৌলভীবাজার সদর থানা অফিসার ইনচার্জ ইয়াসিনুল হক মরদেহের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে মর্গে পাঠানো হয় এবং আইনানুগ সব রকম প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের পর ১৪ মার্চ রবিবার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেন। তবে বিষপানের কারণ এখনও জানা যায়নি। এলাকাবাসীর বরাতে পরিচয় গোপন করে অনেকেই বলেন, পারিবারিক কলগের জন্য এ ঘটনা ঘটেছে।



মন্তব্য করুন