শ্রীমঙ্গলে নানা আয়োজেন বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত

March 17, 2021,

শ্রীমঙ্গল প্রতিনিধি মহান স্বাধীনতার স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নানা কর্মসূচি পালিত হয়েছে।দিবসটি উদযাপন উপলেক্ষে উৎসবমুখর ছিল শ্রীমঙ্গল উপজেলা প্রাঙ্গণ।

সূর্যোদয়ের সাথে সাথে বিভিন্ন সংগঠনের  নেতৃবৃন্দরা ফুল নিয়ে জড়ো হন শ্রীমঙ্গল উপজেলা পরিষদ মাঠে। সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে। শ্রীমঙ্গলে প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন, জাতীয় সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি। এরপর উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, শ্রীমঙ্গল মুক্তিযুদ্ধা সংসদ, উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, মৎস্যজীবী লীগ, শ্রীমঙ্গল প্রেসক্লাব, শ্রীমঙ্গল রিপোর্টার্স ইউনিটি, শ্রীমঙ্গল অফিসার ক্লাব, শিক্ষকদের বিভিন্ন সংগঠনসহ অন্যান্য আরো সংগঠন।

শ্রীমঙ্গল প্রেসক্লাব : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০১তম জন্মদিনে শ্রীমঙ্গল প্রেসক্লাবের উদ্যোগে ১৭ মার্চ  সকাল সাড়ে ১০টায় কলেজ রোডস্থ শ্রীমঙ্গল প্রেসক্লাবেরেরে সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে দুস্থ শিশুদের মাঝে খাদ্য বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা, আলহাজ্ব উপাধ্যক্ষ ড. মোহাম্মদ আব্দুস শহীদ এম.পি। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেছার আহমদ, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস ছালেকসহ উপজেলা আওয়ামী লীগ যুবলীগ, ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ গণমাধ্যমকর্মীরা। এর আগে সকাল সাড়ে ৭টায় শ্রীমঙ্গল প্রেসক্লাবের পক্ষ থেকে সাংবাদিকরা শ্রীমঙ্গল উপজেলায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রীমঙ্গল রিপোর্টার্স ইউনিটি : বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন শ্রীমঙ্গল রিপোর্টার্স ইউনিটির   নেৃতবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ইসমাইল মাহমুদ, সহসভাপতি এম এ রকিব, সাধারণ সম্পাদক আতাউর রহমান কাজল, সহ-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, মোঃ আব্দুস শুকুর,সাংগঠনিক সম্পাদক মোঃ এহসানুল হক (এহসান বিন মুজাহির), সদস্য আশিকুর রহমান চৌধুরী, রাহুল চৌহান প্রমুখ।

সরকারি শিশু পরিবার : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে শ্রীমঙ্গল শিশু পরিবারের উদ্যোগে আয়োজন করা হয় দোয়া মাহফিল, কেক কাটা, রচনা, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং আলোচনা সভা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা, আলহাজ্ব উপাধ্যক্ষ ড. মোহাম্মদ আব্দুস শহীদ এম.পি। শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেছার আহমদ, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস ছালেকসহ উপজেলা আওয়ামী লীগ যুবলীগ, ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ গণমাধ্যমকর্মীরা।

শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল : জালালিয়া রোডস্থ শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে জাতীয় শিশু দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মদিন উপলক্ষে সকাল ১০টায় স্কুল ক্যাম্পাসে এক আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। শ্রীঙ্গল আইডিয়াল স্কুলের প্রিন্সিপাল এহসান বিন মুজাহিরের সভাপতিত্বে ও স্কুলের সহকারী শিক্ষক আশিকুর রহমান চৌধুরীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্রীমঙ্গল রিপোর্র্টার্স ইউনিটির সভাপতি ইসমাইল মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক এম এ রকিব, শ্রীমঙ্গল রিপোর্র্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আতাউর রহমান কাজল এবং সহ-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com