মুরগী খেতে লোকালয়ে এসে ধরা পড়লো অজগর

August 29, 2026,

শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গলে খাবারের সন্ধানে লোকালয়ে এসে ধরা পড়েছে একটি অজগর সাপ।

শুক্রবার ২৮ আগস্ট সকালে শ্রীমঙ্গল উপজেলার ভাড়াউড়া এলাকায় বাসা-বাড়ি থেকে মুরগী ধরে খেতে আসা অজগর সাপটিকে উদ্ধার করেছে শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।

অজগর সাপটি কোয়ার্টারে গিয়াস উদ্দিনের গোয়ালঘরে ঢুকে মুরগির বাচ্চা খেতে ফেলে। এ দৃশ্য দেখতে পেয়ে মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়।

পরবর্তীতে গিয়াস উদ্দিন বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে অবহিত করলে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ দ্রুত ঘটনাস্থলে গিয় সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে নিয়ে আসেন।

উদ্ধারকৃত অজগর সাপটি শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com