ভোরের কাগজ শুধু একটি পত্রিকাই নয় এটি একটি চেতনা শ্রীমঙ্গলে ভোরের কাগজের গুণীজন সম্মাননা অনুষ্ঠানে

বিকুল চক্রবর্তী॥ ভোরের কাগজ শুধু একটি পত্রিকাই নয় এটি একটি চেতনার বিষয়। এটি মুক্তিযুদ্ধ, অসাম্প্রদায়িকতা, গণতন্ত্র ও ধর্ম নিরপেক্ষতা। এরকম একটি চেতনার বিষয় নিয়েই ১৯৯২ সালে ভোরের কাগজ পত্রিকার যাত্রা শুরু। মঙ্গলবার রাতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ভোরের কাগজের ৩০ বছরে পদার্পন উপলক্ষ্যে গুণীজন সম্মাননা অনুষ্ঠানে এ কথা বলেন ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত। তিনি আরো বলেন, ৯০ এর দশকে ১৯৯৭, ১৯৯৮, ১৯৯৯ ও ২০০০ সালে দেশের কাগজের সুদিন ছিলো। এখন এই জায়গা দখল করেছে ডিজিটাল মিডিয়া ও সোসাল মিডিয়া। ১৮ কোটি মানুষের দেশে এখন দেশের সকল পত্রিকা মিলিয়ে সার্কুলেশন ২০ লাখও নয়। এ অবস্থায় কঠিন চ্যালেঞ্জের মূখে আছি আমরা।
বিকেল ৫ টায় শ্রীমঙ্গল টি হেভেন রির্সোট এর আনন্দ লোকে পাঠক ফোরাম শ্রীমঙ্গল এর উপদেষ্টা ডা: হরিপদ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, অধ্যাপক সাইয়্যিদ মুয়ীজুর রহমান, অধ্যাপক লোকেশ চন্দ্র দেব, অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শহীদ হোসেন ইকবাল ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি জিল্লুর আনাম চেমন। এ সময় তিন ক্যাটাগরিতে ভোরের কাগজ সম্মাননা দেয়া হয় সংগীতজ্ঞ প্রয়াত এ কে আনাম, প্রবীণ সাংস্কৃতিক ব্যাক্তিত্ব আবু সুলতান মোহাম্মদ ইদ্রিছ লেদু ও জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ চন্দ্রনাথ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক জহর তরফদারকে।
আলোচনাসভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের পর ২য় পর্বে শ্রীমঙ্গল টিসার্স কালচারাল ক্লাবের উদ্যোগে আয়োজন করা হয়েছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
এর আগে ভোরের কাগজ সম্পাদক সিলেট বিভাগের বিভিন্ন উপজেলা থেকে আগত ভোরের কাগজ প্রতিনিধিদের নিয়ে মতবিনিময় করেন।
অধ্যাপক অবিনাশ আচার্য্যের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্যদেন কাগজ প্রতিবেদক বিকুল চক্রবর্তী, শুভেচ্ছা বক্তব্যদেন ভোরের কাগজের সিলেট বিভাগীয় প্রতিনিধি ফারুখ আহমদ ও মৌলভীবাজার প্রতিনিধি সালেহ এলাহী কুটি।
বিকেলে ৩টা থেকে রাত ১০ টা পর্যন্ত ৩ পর্বের এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ আব্দুছ ছালেক, ওসি তদন্ত হুমায়ূন কবির, ওসি অপারেশন নয়ন কারকুন, শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সাজ্জাত হোসেন চৌধুরী, শ্রীমঙ্গল আবাসন সেবা সংস্থার সভাপতি আবু সিদ্দিক মোহাম্মদ মুসা, জেরিন চা বাগানের জিএম সেলিম রেজা চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ঝলক চক্রবর্তী, শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী, উদয়ন উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবিতা দাশ, সাতগাও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপ দত্ত, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কল্যাণ দেব, ফারিয়া সভাপতি দেবব্রত দত্ত হাবুল, শ্রীমঙ্গল পূজা উদয়াপন পরিষদের সভাপতি স্বপন রায়, সাধারণ সম্পাদক সুশীল শীল, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব বুলবুল আনাম, বীর মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন ছমরু, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক এনাম হোসেন মামুন, সাংগঠনিক সম্পাদক আবু কাউছার লাভলু, বেলায়েত হোসেন, ছালিক আহমদ, ফ্রান্স প্রবাস আওয়ামীলীগ নেতা আখরাম খান, যুবলীগ নেতা আকবর হোসেন শাহীন, আবৃত্তিকার দেবাশীষ চৌধুরী রাজা, অধ্যাপক রজত শুভ্র চক্রবর্তী, সিনিয়র সাংবাদিক কাওছার ইকবাল, মৌলভীবাজার প্রেসক্লাবের সদস্য এটিএন বাংলার প্রতিনিধি সৈয়দ মহসীন পারভেজ, আর টিভির স্টাফ রিপোর্টার চৌধুরী ভাস্কর হোম প্রমূখ।
গত ৩০ বছর ধরে টানা ভোরের কাগজ নিয়মিত গ্রাহক থাকার কারনে সম্মাননা প্রাপ্ত জহর তরফদারকে অভিনন্দন পত্র তুলে দেয় ভোরের কাগজ মৌলভীবাজার পরিবার।
অনুষ্ঠানে ভোরের কাগজের বিভিন্ন শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা উপহারদেন ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত।
সন্ধা ৭টা থেকে রাত ১০ টা পর্যন্ত শিক্ষিকা অনিতা দেবের সঞ্চালনায় সিলেটের ঐতিয্যবাহী বিভিন্ন সংগীত, নৃত্য, আবৃত্তি ও কৌতুক পরিবেশন করেন শ্রীমঙ্গল টিসার্স কালচারাল ক্লাবের শিল্পিবৃন্দ।



মন্তব্য করুন