বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে র্যাব-৯ শহরজুড়ে বিশেষ তল¬াশী অভিযান

স্টাফ রিপোর্টার॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে র্যাব-৯, ১৬ মার্চ শহরজুড়ে বিভিন্ন পয়েন্টে চেকপোষ্ট স্থাপন করে তল¬াশী অভিযান পরিচালনা করে।
১৭ মার্চ বুধবার অনুষ্ঠান উপলক্ষে র্যাব-৯, সিলেট কর্তৃক অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি তিন স্থরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করেছে। র্যাবের বিশেষ টহলের পাশাপাশি সাদা পোষাকে ও মোটর সাইকেল টহলসহ র্যাব সদস্যগন নগরীর হুমায়ুন চত্তর, জিতুমিয়ার পয়েন্ট, কোর্ট পয়েন্ট, টিলাগড় পয়েন্ট, শাহী ঈদগা পয়েন্ট, আম্বরখানা পয়েন্ট, ত্রিমুখী পয়েন্টসহ এসব পয়েন্ট গুলোতে গতকাল চেকপোষ্ট স্থাপন করে তল¬াশী অভিযান পরিচালনা করে এবং পরবর্তীতে যতদিন অনুষ্ঠান চলবে ততদিন র্যাব সতর্ক অবস্থানে আছে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে এ আনন্দময়তায় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন এর পক্ষ থেকে সবার জন্য রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।



মন্তব্য করুন