প্রতি কেজি ইয়েলো টি ১২ হাজার ২০০ টাকায় বিক্রি

March 18, 2021,

স্টাফ রিপোর্টার॥ প্রতি কেজি ইয়েলো টি বিক্রি হলো ১২ হাজার ২০০ টাকায়। বাজারে চাহিদা থাকায় সর্বোচ্চ দামে মৌলভীবাজারের শ্রীমঙ্গল চা নিলাম কেন্দ্রে (টিপিটিএবি) দুই কেজি ইয়েলো টি নিলামে উঠে।
বৃহস্পতিবার ১৮ মার্চ সকালে ২০ তম নিলাম অনুষ্ঠিত নিলামে পপুলার টি হাউজ ক্রয় করে ইয়েলো টি । এর আগে চট্রগ্রাম নিলামে এই চায়ের দাম উঠেছিল ৮ হাজার ৩শ টাকায়। এই তথ্য নিশ্চিত করেছেন টি প্ল্যান্টার অ্যান্ড ট্রেডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টিপিটিএবি) এর পরিচালক হেলাল আহমদ।
তিনি বলেন, আজ প্রথমবারের মতো ‘ইয়েলো টি’ শ্রীমঙ্গল নিলাম কেন্দ্রে নিলাম প্রস্তাব করা হয়েছে। নিলাম প্রস্তাবটি করে শ্রীমঙ্গল ব্রোকারস লিমিটেড। নিলামে এক কেজি চা পাতা ১২ হাজার ২০০ টাকায় বিক্রি হয়েছে।
চা একটি সুস্বাদু পানীয় খাদ্য। দেশের প্রতিটি অঞ্চলে এখন চায়ের কদর বেশি। আমরা সাধারণত ব্ল্যাক টি পান করে থাকি। এর মধ্যে স্পেশাল কিছু চা রয়েছে যেমন গ্রিন টি, লেমন টি ইত্যাদি। এসব চায়ের মধ্যে দেশে সর্বপ্রথম নতুন করে উৎপাদন করা হচ্ছে ইয়েলো টি। একটি কুঁড়ি, একটি পাতা দিয়ে এই চা উৎপাদন করা হচ্ছে হবিগঞ্জের বাহুবল উপজেলার পুটিজুরি ইউনিয়নের বৃন্দাবন চা-বাগানে। এর পাশাপাশি তারা উৎপাদন করছে হোয়াইট টি নামে আরও একটি চা, যার চাহিদা দেশে ব্যাপক।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com