শ্রীমঙ্গলে বাধ্যতামূলক মাস্ক ব্যবহারের উদ্বুদ্ধকরণ কর্মসূচী

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গল থানা পুলিশের উদ্যোগে করোনা ভাইরাসের দ্বিতীয় ধাপ মোকাবেলায় মাস্ক সপ্তাহ ও জনসাধারণের মাঝে সচেতনতার বৃদ্ধির লক্ষ্যে বিশেষ উদ্বুদ্ধকরণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
“মাস্ক পড়ার অভ্যেস কোভিড মুক্ত বাংলাদেশ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার ২১মার্চ দুপুরে শ্রীমঙ্গল থানা থেকে একটি জনসচেতনতা মূলক র্যালী বের করা হয়। শ্রীমঙ্গল থানা থেকে বের করে শহরের চৌমুনা চত্বর হয়ে থানা পাঙ্গনের আলোচনা সভাস্থলে গিয়ে র্যালিটি শেষ হয়।
এ সময় আলোচনা সভাস্থল থেকে মাস্ক বিহীন পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করেন উপস্থিত সবাই। পাশাপাশি বাধ্যতামূলক মাস্ক ব্যবহার এবং স্বাস্থ্যবিধি প্রতিপালনে জনগণকে উদ্বুদ্ধকরণে সচেতনতা মূলক পরামর্শও প্রদান করা হয় সভাস্থল থেকে।
শ্রীমঙ্গল থানা পুলিশ আয়োজিত এই কর্মসূচিতে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুছ ছালেক ও চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহর তরফদার এর যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, মৌলভীবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার ও সদর সার্কেল এবং দায়িত্বপ্রাপ্ত শ্রীমঙ্গল সার্কেল, মোঃ জিয়াউর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদ হোসেন ইকবাল, যুগ্ন সম্পাদক আকরাম খান, এনাম হোসেন চৌধুরী মামুন, সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন, ছালিক আহমদ, উপজেলা যুবলীগের সহ-সভাপতি আবু তালেব বাদশা, পৌর যুবলীগের সভাপতি আকবর হোসেন শাহীন, যুবলীগ নেতা তালুকদার রায়হান প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল থানার ওসি (অপারেশন) নয়ন কারকুন, কুঞ্জবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একরামুল কবির, শ্রীমঙ্গল কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি কাজী আসমা, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সহ-সভাপতি দীপঙ্কর ভট্টাচার্য লিটন, কাউছার ইকবাল, যুগ্ন সম্পাদক ইয়াসিন আরাফাত রবিন সহ শ্রীমঙ্গল থানার অফিসার ও সাংবাদিকবৃন্দ।
বক্তব্য শেষে পথচারী, রিকশাচালক, ভ্যানচালক, ভিক্ষুক, সিএনজি চালক, বাসচালক, এবং বাসযাত্রীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়। থানা পুলিশের উদ্যোগে উক্ত মাস্ক বিতরণ কর্মসূচিতে উপস্থিত সবাই অংশগ্রহণ করেন।




মন্তব্য করুন