শ্রীমঙ্গল রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে সাংবাদিকদের উন্নতমানের মাস্ক উপহার প্রদান
March 22, 2021,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ করোনাভাইরাস দ্বিতীয় ঢেউথএ নিরাপদ থেকে নিজেদের পেশাগত দ্বায়িত্ব পালনের জন্য শ্রীমঙ্গল রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে সংগঠনের সকল সদস্যদের মাঝে মাস্ক উপহার প্রদান করা হয়েছে।
২২ মার্চ সোমবার সন্ধ্যা ৭টায় পানসি রেস্টুরেন্টে’র কনফারেন্স রুমে উন্নতমানের মাস্ক সাংবাদিকদের হাতে তুলে দেন সংগঠনের সভাপতি ইসমাইল মাহমুদ ও সাধারণ সম্পাদক আতাউর রহমান কাজল।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সাধারণ সম্পাদক মো. আবাদুস শুকুর, সাংগঠনিক সম্পাদক এহসান বিন মুজাহির, দপ্তর ও প্রচার সম্পাদক সোলেমান আহমদ মানিক, অর্থ সম্পাদক শেখ কাওসার ইসলাম, সদস্য ইমরান আহমেদ মারজান, অলক চৌহান রাহুল এবং ইমরান হোসেন।



মন্তব্য করুন