১০ এপ্রিল আল খলীল কুরআন শিক্ষা বোর্ডের কেন্দ্রীয় শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা

শ্রীমঙ্গল প্রতিনিধি: আল খলীল কুরআন শিক্ষা বোর্ড বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটির বিশেষ পরামর্শ সভা ২৩ মার্চ মঙ্গলবার দুপুরে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলের বরুণায় অবস্থিত বোর্ডের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন বোর্ডের কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা রশীদ আহমদ হামিদী, সহ-সভাপতি মাওলানা সাইফুর রহমান, প্রশিক্ষণ সম্পাদক হাফিজ মাওলানা শফিউল আলম সাহেব, সহ-প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আব্দুর রহমান শরিফপুরী, পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা আব্দুল গফুর কবীর, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক হাফিজ মাওলানা জাবেদ আহমদ হায়দরগঞ্জী, অর্থ সম্পাদক মাওলানা নিয়ামতুল্লাহ ভৈরবী, প্রকাশনা সম্পাদক মাওলানা নূর উদ্দীন মুহাম্মদ ইয়াহইয়া, সহ-প্রকাশনা সম্পাদক মাওলানা মনজুর আশরাফী, মিডিয়া বিষয়ক সম্পাদক হাফিজ মাওলানা মিছবাহ উদ্দিন যুবায়ের, সমাজকল্যাণ সম্পাদক হাফিজ মাওলানা আব্দুল বাসিত আরিফ, মাওলানা হাবীবুল মুরসালীন নাসিরনগরী এবং দফতর সম্পাদক মাওলানা আনহার উদ্দীন।
সভায় আগামী রমজানে দেশব্যাপী পবিত্র কুরআন শিক্ষার কার্যক্রমকে আরো গতিশীল ও বিস্তৃত করার বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহিত হয়। বিশেষ করে ১০ এপ্রিল ২০২১ শনিবার বোর্ডের কেন্দ্রীয় শিক্ষক প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষণার্থীদের উপস্থিতি নিশ্চিতকরণ, দেশব্যাপী বোর্ডের অধীনে পরিচালিত শিক্ষক-শিক্ষিকা নিয়োগ, পাঠ্যপুস্তক বিতরণসহ বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
আল খলীল কুরআন শিক্ষা বোর্ডের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি মাওলানা শেখ বদরুল আলম হামিদী এবং নব-নির্বাচিত কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাওলানা শেখ আদনান আলম হামিদী।



মন্তব্য করুন