স্বাধীনতার মাসে শ্রীমঙ্গলে ফিনলে টি এর ৭৩ শ্রমিক দেখলো আলোর মূখ

বিকুল চক্রবর্তী॥ ফিনলে টি ও মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের উদ্যোগে ফিনলে টি কোম্পানীর বিভিন্ন চা বাগানের ৭৩ জন গরীব চা শ্রমিককে বিনামুল্যে চক্ষু অপারেশন করে দেয়া হয়েছে।
২৫ মার্চ বৃহস্পতিবার দুপুরে চক্ষু অপারেশন সফলভাবে সম্পন্ন করে সুস্থ হয়ে বাগানে ফিরে এলে সকল শ্রমিককে ফিনলে টি কোম্পানীর উদ্যোগে মিষ্টিমূখ করানো হয়। এ সময় উপস্থিত ছিলেন, ফিনলে টি এর চীফ অপারেটিং অফিসার তাসীন আহমদ চৌধুরী, ডা. নাদিরা খানম ইএমও, ডা. মাহফুজ আক্তার খান, ডা. এনামুল হক ইএমও ও মারুফুর রহমান প্রমূখ।
স্বাধীনতার মাসে ফিনলে টি কোম্পানী ও মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের উদ্যোগে চোখে চাউনী পড়া ২৯ জন পুরুষ ও ৪৪ জন মহিলা শ্রমিকের চোখের সফল অপারেশন হয়। তারা আগে তাদের অন্যের সাহায্য নিয়ে চলতে হতো এখন তারা দখতে পারছে। তিনি জানান, চোখের আলো ফিরে পাওয়া এ শ্রমিকরা অপারেশনে যাওয়ার সময় অন্যের হাত ধরে গিয়েছিল। কিন্তু ফিরেছে নিজে নিজে। যা দেখে তিনি আনন্দিত। তিনি জানান, তাদের বাগানের এরকম আরো অন্ধ শ্রমিক থাকলে তাদেরও এভাবে অপারেশনের আওয়াতায় নিয়ে আসবেন।



মন্তব্য করুন