শ্রীমঙ্গল রিপোর্টার্স ইউনিটি’র উদ্যোগে মাস্ক ব্যবহারে উদ্বুদ্ধকরণ কর্মসূচি

March 25, 2021,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে শ্রীমঙ্গল রিপোর্টার্স ইউনিটি’র উদ্যোগে মাস্ক ব্যবহারে উদ্বুদ্ধকরণ কর্মসূচি পালিত হয়েছে। ২৫ মার্চ বৃহস্পতিবার বিকেলে শহরের চৌমুহনা চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাজ্জাদ হোসেন চৌধুরী।
শ্রীমঙ্গল রিপোর্টার্স ইউনিটি’র সভাপতি ইসমাইল মাহমুদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতাউর রহমান কাজল’র সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শ্রীমঙ্গল রোটারী ক্লাবের সাধারণ সম্পাদক শাহ আরিফ আলী নাসিম। বক্তব্য রাখেন শ্রীমঙ্গল রিপোর্টার্স ইউনিটি’র সহ-সভাপতি এম এ রকিব, সহ-সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম ও মো. আব্দুস শুকুর এবং সাংগঠনিক সম্পাদক এহসান বিন মুজাহির। উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন জসিম, প্রচার ও দপ্তর সম্পাদক সোলেমান আহমেদ মানিক, অর্থ সম্পাদক কাওসার ইসলাম শাওন, সদস্য অলক চৌহান রাহুল, মো. আশিকুর রহমান চৌধুরীসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ। অনুষ্ঠানে শ্রীমঙ্গল রিপোর্টার্স ইউনিটি’র পক্ষ থেকে সহ পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী বলেন, ২০২০ সালের মার্চ মাসে আমাদের দেশে প্রথম করোনাভাইরাস সনাক্ত হবার পর এ ভাইরাস থেকে দেশের মানুষকে সুরক্ষায় সরকার নানা ধরণের পদক্ষেপ নিয়েছিল। আল্লাহর রহমতে এবং সরকারের সুপরিকল্পীত পদক্ষেপের কারনে আমাদের দেশ অনেকটা সুরক্ষিত ছিল। বর্তমানে বিশ্বব্যাপী করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে। আমাদের দেশেও এর ছাপ বিদ্যমান। এখন প্রয়োজন সরকারের পাশাপাশি সাধারণ মানুষকে সতর্ক থাকা। আসুন সকলে মাস্ক পরিধান করি, সামাজিক দুরত্ব বজায় রাখি। এবং সরকার ঘোষিত সকল প্রকার স্বাস্থ্যবিধি মেনে চলি।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com