আগুনে পুড়িয়ে ধ্বংস করা হলো অবৈধভাবে বালু উত্তোলনের ৮টি মেশিন

April 13, 2021,

বিকুল চক্রবর্তী শ্রীমঙ্গলে বালু ব্যবসায়ীরা দীর্ঘ দিন ধরে পাহাড়ী ছড়া ও ধানী জমি খনন করে   মেশিন দিয়ে অবৈধভাবে বালু তোলে পরিবেশের বিপর্যয় ডেকে আনছিল। গোপন সংবাদ পেয়ে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে পৃথক স্থান থেকে ৮টি বালু উত্তোলনের মেশিন  জব্দ করে ঘটনাস্থলেই তা ধ্বংস করা হয়।

শ্রীমঙ্গল সহকারী কমিশনার ভুমি নেছার উদ্দিন জানান, সোমবার বিকেলে ও মঙ্গলবার সকালে দুইদিন ব্যাপী অভিযানে শ্রীমঙ্গল উপজেলার ভুনবীর ইউনিয়নের রাজপাড়া, বাদে আলীশারকুল, সাতগাও ও সরকারবাজারসহ বেশ কয়েকটি এলাকায় এ অভিযান চালানো হয়।

এ সময় প্রশাসনের কর্মকর্তা ও র‌্যাব সদস্যদের দেখে অবৈধ বালু কারবারিরা পালিয়ে গেলেও জব্দকরা হয় বালু তোলার মেশিনসহ সরঞ্জামাদি। আর মেশিনগুলো (৮টি) জব্দকরার পর জব্দকৃত স্থান গুলোতেই  তা আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করে  প্রশাসন ।

শ্রীমঙ্গল সহকারী কমিশনার ভুমি নেছার উদ্দিন আরো বলেন, এ সব পরিবেশ ধ্বংসকারী বালু ব্যবসায়দের কোন রকম ছাড় দেওয়া হবে না। পূণরায় যদি কেউ এমন কাজে লিপ্ত হয়, তাঁদের বিরোদ্ধে কঠিন আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তিনি জানান, ১৩ এপ্রিল মঙ্গলবার বিকেলেও তারা পুনরায় অবৈধ বালু উত্তোলন করা অনান্য স্পটে অভিযান পরিচালনায় যান, তবে তারা যাওয়ার পূর্বেই   মেশিন ও পাইপসহ বালু উত্তোলণকারীরা পালিয়ে যায় । এ সময় তিনি স্থানীয় এলাকাবকাসীকে পুনরায় বালু উঠালে প্রশাসনকে জানাতে অনুরোধ করেন।

এ ব্যপারে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম জানান, পুনরায় অবৈধভাবে মেশিন দিয়ে বালু উত্তোলণ করলে তা কারা তুলছে খোঁজ নিয়ে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। এ অভিযানে র‌্যাব-৯  শ্রীমঙ্গল ক্যাম্পের একটি টিম প্রশাসনকে সহযোগিতা করে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com