শ্রীমঙ্গলে লকডাউন কার্যকর করতে বিভিন্ন স্থানে চেক পোষ্ট

বিকুল চক্রবর্তী॥ শ্রীমঙ্গলে লকডাউন কার্যকর করতে শ্রীমঙ্গলের প্রবেশদারে বসানো হয়েছে একাধিক চেক পোষ্ট।
১৬ এপ্রিল শুক্রবার সকালে শ্রীমঙ্গলে শহরতলীর বটেরমিল এলাকায়, সাতগাও লছনা ও ভৈরবগঞ্জ বাজার শেখবাড়ির সামনে লকডাউন চলাকালীন সময়ের জন্য বসানো হয় চেক পোষ্ট। শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ আব্দুস ছালেক জানান, লকডাউন বাস্তবায়ন করতে ১৪ এপ্রিল থেকেই বিভিন্ন কর্মসূচী বাস্তবায়ন করা হচ্ছে। প্রতিদিনই শহর ও শহরতলীতে বের হচ্ছে টহল। বিশেষ করে মানুষ নানা অযুহাতে শহরে আসতে চান। অপ্রয়োজনীয় চলাচল বন্ধ করতে শুক্রবার সকালে এ চেক পোষ্ট গুলো স্থাপন করা হয়। তিনি জানান, যারা নিয়ম লঙ্ঘন করবে তাদের আইনের আওতায় আনা হেবে।
এদিকে লকডাউন বাস্তবায়ন করতে প্রতিদেনের ন্যায় শুক্রবার সকালেও মোবাইল কোর্টে বের হন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম। গাড়ি রেখে তিনি শহরের বিভিন্ন সড়কে পায়ে হেটে মানুষকে সর্তক করেন। যারা অবাধ্য তাদের জরিমানা করেন। তিনি জানান, মানুষকে ঘরে রাখতে উপজেলা প্রশাসনের এ অভিযান অভ্যাহত থাকবে।



মন্তব্য করুন