করোনাভাইরাস প্রতিরোধে শ্রীমঙ্গল পৌরসভায় মশা নিধনে অভিযান

April 18, 2021,

সাইফুল ইসলাম॥ করোনাভাইরাস প্রতিরোধে সচেতনতা সৃষ্টির পাশাপাশি ডেঙু রোগের বাহক এডিস মশা নিধনে অভিযান শুরু করেছে শ্রীমঙ্গল পৌরসভা।
১৭ এপ্রিল শনিবার দুপুরে শ্রীমঙ্গল পৌরসভার ৮নং ওয়ার্ডের মিশন রোড আবাসিক এলাকায় বাসা-বাড়িতে ফগার মেশিন দিয়ে স্প্রে করা হয়। এসময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার সহকারী প্রকৌশলী মো.জহিরুল ইসলাম, শ্রীমঙ্গল ৮নং ওয়ার্ডের কাউন্সিলর মো.ছাদ উদ্দিন, প্রধান অফিস সহকারী অসীম রায়।
এর আগে ৭ এপ্রিল থেকে শ্রীমঙ্গল পৌরসভা আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম শুরু করে। মশা নিধনের অভিযান উদ্বোধন করেন পৌর মেয়র মো. মহসিন মিয়া মধু । মশা নিধন কার্যক্রমে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার সহকারী প্রকৌশলী মো.জহিরুল ইসলাম, শ্রীমঙ্গল ৮নং ওয়ার্ডের কাউন্সিলর মো.ছাদ উদ্দিন, কাউন্সিলর মিল্লাত হোসেন ও মীর এম এ সালাম, প্রধান অফিস সহকারী অসীম রায়, পৌরসভার ঠিকাদার মো. কতুব উদ্দিন ও ফয়সল আহমদ প্রমুখ।
শ্রীমঙ্গল মেয়র মহসিন মিয়া মধু বলেন, হঠাৎ শহরে মশার উপদ্রব বৃদ্ধি পাওয়ায় পৌরসভার পক্ষ থেকে ৯ টি ওয়ার্ডে মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। তবে করোনা ভাইরাস প্রতিরোধে এই অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
তিনি আরও জানান,পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি করোনাভাইরাস থেকে বাঁচতে সকলকে মাস্ক ব্যবহার ও জরুরি প্রয়োজন ছাড়া অহেতুক ঘরের বাইরে না যেতে অনুরোধ করেন তিনি ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com