মৌলভীবাজারে চুরাইকাঠ আটক

বিকুল চক্রবর্তী॥ শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে চুরাই কাঠ আটক হয়েছে। শ্রীমঙ্গল থানাসুত্রে জানাযায়, শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ মোঃ আব্দুছ ছালেক এর নির্দেশে পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ হুমায়ূন কবির এর নেতৃত্বে এসআই মুহাম্মদ আলগীর, এএসআই মোঃ সারোয়ার হোসেন সহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে ১৮ এপ্রিল রবিবার সকালে শ্রীমঙ্গল থানাধীন খাসগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে ৪৯.২৫ ঘনফুট গোল কাঠ আটক করেন। এসময় ১টি পিকআপ গাড়ী, ও ২টি ইজি বাইক (টমটম) গাড়ীসহ কাঠ পাচারে জড়িত ৩জনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন তোফায়েল আহমেদ (২১), মোঃ সহিদ মিয়া (৪০), ও মোঃ রমজান মিয়া (২৮) আটক করেন। আটক তোফায়েল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের কুঞ্জবন এলাকার তুরুক মিয়ার ছেলে এবং মোঃ রমজান মিয়া একই ইউনিয়নের হুগলিয়া বীরবস্তির মোঃ মুন্নাফ মিয়ার ছেলে। আটক রমজান মিয়া একই ইউনিয়নের বেলতলী গ্রামের মৃত সুরত আলীর ছেলে।
শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ আব্দুস ছালেক জানান, বন আইনে মামলা নিয়ে রবিবার বিকেলে তাদেরকে মৌলভীবাজার কোট হাজতে প্রেরণ করা হয়।



মন্তব্য করুন