শ্রীমঙ্গলে করোনাকালীন সময়ে আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষে প্রনোদনা হিসেবে উন্নতমানের বীজধান ও সার বিতরণ

বিকুল চক্রবর্তী॥ শ্রীমঙ্গলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষকদের মধ্যে করোনাকালীন সময়ে আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষে প্রনোদনা হিসেবে উন্নতমানের বীজধান ও সার বিতরণ করা হয়েছে।
১৯ এপ্রিল সোমাবার সকালে শ্রীমঙ্গল উপজেলা ক্যাম্পাসে মোবাইফোনে কৃষকদের মধ্যে বক্তব্য প্রদানের মধ্যদিয়ে এ কর্মসূচীর উদ্বোধন করেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ। শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলামের সভাপতিত্বেে এ বীজ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফার ইয়াসমিন মুনালিসা সুইটি, কৃষি সম্প্রসারন কর্মকতা সিপন মিয়া, রকেন্দ্র শর্মা, উপজেলা প্রেসক্লোবের সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী।
উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফার ইয়াসমিন মুনালিসা সুইটি জানান, উপজেলার ৯ ইউনিযনে মোট ১৭০০ কৃষককে বীজ ও সার বিতরণ করা হবে।



মন্তব্য করুন