শ্রীমঙ্গলে অসহায় মানুষের ঘরে ঘরে সেহরির পৌছে দিচ্ছে ছাত্রলীগ

April 25, 2021,

বিকুল চক্রবর্তী॥ শ্রীমঙ্গলে অসহায় মানুষের ঘরে ঘরে সেহরির পৌছে দিচ্ছে ছাত্রলীগ । চলমান লকডাউনে ঘরবন্দি দরিদ্র মানুষরা যেন সেহরি খেয়ে রোজা রাখতে পারেন এ জন্য এ উদ্যোগ নেন শ্রীমঙ্গল উপজেলা ছাত্রলীগের সভাপতি মসুদুর রহমান মসুদ।
মসুদ জানান, তাদের সাধ্যমতো তারা খাবার তৈরী করে প্রতিদিন ৩০/৪০টি পরিবারে তা পৌছে দিচ্ছেন। তিনি জানান, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবকলীগের সহযোদ্ধাদের নিয়ে শনিবার ভোরে তারা চতুর্থ দিনের মতো কার্যক্রম অব্যাহত রাখেন। আগামীতেও তাদের এ কার্যক্রম অভ্যাহত থাকবে বলে জানান তিনি। এ সময় তিনি তার উপজেলায় ছাত্রলীগের অনান্য কর্মদের প্রতিও আহবান করেন যাদের সামর্থ আছে তারা তাদের আশে পাশে অসহায় মানুষ থাকলে যেন তাদের পাশে দাড়ান।
এদিকে মুসুদের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে সূধীমহল। এ ব্যাপারে শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ডা: হরিপদ রায় বলেন, ছাত্রলীগ মানুষের কল্যানে কাজ করবে এটাই স্বাভাবিক। তিনি পবিত্র রমজানে রোজাদারদের জন্য ছাত্রলীগের সেহরি বিতরণ কার্যক্রমকে সাধুবাদ জানান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com