খাবারে চেতনানাশক ব্যবহার করে অপ্রতিকর ঘটনার অভাস

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গল উপজেলার কলেজ রোড বিরাইমপুর বাসিন্দা ডাঃ আবদুল্লা আল মামুন। ২৬ এপ্রিল সোমবার রাত সাড়ে ১২ টার দিকে ২৬ এপ্রিল ডাঃ আব্দুল্লাহ আল মামুনের বাসায় খাবারের সাথে চেতনানাশক স্প্রে করে দূর্বৃত্তরা। কিন্তু ডাঃ মামুনের চোট ভাই মুনায়েম খাবার খাওয়ার পর বিষের গন্ধ পাওয়া যাচ্ছে বলে সন্দেহ করে ও শারীরিক ভাবে ভারসাম্যহীন মনে হওয়ায় খাবার না খেয়ে উঠে বসে।
পরিবারের অন্যান্য সদস্যগন ও বিষক্রিয়া রকম গন্ধ অনুভব করে বুঝতে পেরে সকলে সচেতন হয়ে যান।পরোক্ষনে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ আব্দুছ ছালেক এর সাথে যোগাযোগ করে ঘটনার খবর দেন। খবর পেয়ে দ্রুত এসআই রাকিবুলসহ থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠান। ঘটনাস্থলে পৌঁছে থানা পুলিশ পর্যবেক্ষন করে খাবারের নমুনা সহ সব কিছু পর্যালোচনা করে তথ্য সংগ্রহ করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করতে যোগাযোগ করি অসি তদন্ত হুমায়ুন কবির বলেন ঘটনা সত্য এবং তেমন কোন অপ্রতিকর ঘটনা ঘটার আগে পরিবারের মানুষজন সচেতন হওয়াতে অল্লতে বড় কোন ঘটনা ঘটেনি। এও বলেন এমন একটি চক্র রয়েছে যারা খাবারে চেতনানাশক ব্যবহার করে বাসা বাড়ি লুটপাটের উদ্দেশ্য এমন করে থাকতে পারে। ফরসেনিক বিভাগে নমুনা পাঠানোর পর প্রতিবেদন আসলে তদন্ত করে বিস্তারিত জানা যাবে বলে নিশ্চিত করেন।



মন্তব্য করুন