শ্রীমঙ্গলে স্বল্প খরচে রোরো ধান কেটে কৃষকের ঘরে তুলে দিতে কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণ

April 28, 2021,

বিকুল চক্রবর্তী॥ শ্রীমঙ্গলে স্বল্প খরচে রোরো ধান কেটে কৃষকের ঘরে তুলে দিতে সরকার ও এক প্রবাসীর অর্থায়নে মাঠে নামানো হয়েছে কম্বাইন হারভেস্টার মেশিন।
২৮ এপ্রিল বুধবার সন্ধা ৬টায় শ্রীমঙ্গলে মেসার্স খায়রুল এগ্রোফার্মের পরিচাক বিকুল চক্রবর্তীর কাছে এ মেশিন হস্তান্তর করেন শ্রীমঙ্গল উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফার ইয়াসমিন মুনালিসা সুইটি। এ সময় আরও উপস্থিত ছিলেন আলীম ইন্ডাস্টিজ এর টেরিটরি অফিসার মিয়া আবুল আদনান, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা রকেন্দ্র শর্মা, শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি চৌধুরী ভাস্কর হোম ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা সোমা পাল প্রমূখ।
বিকুল চক্রবর্তী জানান, বোরো মৌসুমে ধানকাটা শ্রমিক সংকটে ও প্রাকৃতিক দূর্যোগের কারনে প্রায় বছরই বুরো ফসল নষ্ট হয়ে যায়। তাই কৃষি বান্ধব লন্ডন প্রবাসী খায়রুল ইসলামের সহায়তায় নিয়ে এবং সরকারের ৭০% প্রনোদনায় এই মেশিনটি তিনি নেন। তিনি জানান, এ মেশিন দিয়ে সাশ্রয়ী মুল্যে কৃষকের ধান কেটে দিবেন।
এ ব্যাপারে শ্রীমঙ্গল উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফার ইয়াসমিন মুনালিসা সুইটি জানান, কৃষি বান্ধব এক প্রবাসীর সহায়তা নিয়ে চলমান বোরোধান কাটার সময়ে বিকুল চক্রবর্তীর নেয়া এ প্রনোদনার এ কম্বাইন হারভেস্টার মেশিনটি কৃষকদের উপকারে আসেবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com