শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান রনধীর কুমার দেব আর নেই

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গল উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক রনধীর কুমার দেব পরলোক গমন করেছেন।
শুক্রবার ২১ মে দুপুর ১ টট ৪০ মিনিটে ঢাকা এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তিনি দুই ছেলে, সহধর্মিণী, ভাই বোন আত্মীয় স্বজনসহ অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, তিন দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে বেশ কিছু দিন থেকে ভুগছিলেন। রনধীর কুমার দেব ২০০৯ সালে প্রথম শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। এর পর ২০১৯ সালের নির্বাচন পর্যন্ত টানা তৃতীয় বারের মত নির্বাচিত হন তিনি। রণধীর কুমার দেব ১৯৮৮ সাল থেকে ৪ বার সাতগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেন।
তিনি বাংলাদেশ হিন্দু বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য। এই জনপ্রিয় নেতার মৃত্যুতে শ্রীমঙ্গলের সর্বমহলে সুখের ছায়া নেমে এসেছে।



মন্তব্য করুন