শ্রীমঙ্গলে স্বাস্থ্যবিধি অমান্য করায় লেমন গার্ডেন রিসোটেকে বিশ হাজার টাকা জরিমানা

May 22, 2021,

স্টাফ রিপোর্টার॥ শ্রীমঙ্গলে কোভিড-১৯ করোনাকালীন সময়ে স্বাস্থ্যবিধি বাস্তবায়নে লেমন গার্ডেনসহ কয়েকটি হোটেল-রিসোর্টে অভিযান পরিচালনা করেছে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন।
শনিবার ২২ মে অভিযানে মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ নেছার উদ্দিন। এ সময় সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন ২০১৮ না মানায় ওই আইনে একটি মামলায় লেমন গার্ডেন রিসোর্টকে বিশ হাজার টাকা অর্থদন্ড আদায় করা হয়। মোবাইল কোর্টের অভিযানে সার্বিক সহায়তা করে শ্রীমঙ্গল থানা পুলিশের একটি টিম।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ নেছার উদ্দিন জানান-করোনা সংক্রমণ রোধে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি সবাইকে মেনে চলতে হবে। না হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে প্রশাসন। জনস্বার্থে প্রশাসনের এ ধরণের অভিযান অব্যহত থাকবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com