৩৫ পিস ইয়াবা দুইজন আটক

May 26, 2021,

স্টাফ রিপোর্টার॥ শ্রীমঙ্গলে ৬নং আশিদ্রোণ ইউপিস্থ খাসগাঁও এলাকায় সিন্দুরখান রোডের ব্রিজ সংলগ্ন আজিজুর রহমানের টিনসেডের দালানের ৩নং রুম হইতে ১৫ পিস ইয়াবা, মূল্য অনুমান-৪,৫০০/- টাকাসহ ১ জন গ্রেপতার করা হয়।
মঙ্গলবার ২৫ মে মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া নির্দেশে অফিসার ইনচার্জ মোঃ আব্দুছ ছালেক ও পুলিশ পরিদর্শক মোঃ হুমায়ূন কবির নেতৃত্বে এসআই (নিঃ) মুহাম্মদ আসাদুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালোনা হয়।
আসামীর নাম ১ মামুন আলম (২৬), পিতা- মোঃ গিয়াস উদ্দিন, মাতা-আশেদা খাতুন স্থায়ী: গ্রাম- রূপশপুর (বারিধারা আ/এ),থানা-শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজার।
অপরদিকে শ্রীমঙ্গলে থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) নয়ন কারকুন স্যারের নেতৃত্বে এএসআই(নিঃ) মোঃ নজরুল ইসলাম সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায় শ্রীমঙ্গল থানাধীন পৌরসভাস্থ স্টেশন রোডের ঘরনী স্টোর এর সামনে পাকা রাস্তার উপর হইতে ২০ পিস ইয়াবা, মূল্য-৬,০০০/- টাকাসহ আসামী আটক করা হয়।
আসামীর নাম শ্যামল মৃধা (৩২), পিতা- শকরাজ মৃধা, সাং- ভুরভুরিয়া চা বাগান (মেডিকেল লাইন) , থানা- শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজার। উক্ত বিষয়ে মাদক আইনে মামলা রুজু পূর্বক আসামীদ্বয়’কে বিচারের নিমিত্তে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com