”মাসিক স্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি নিয়ে শ্রীমঙ্গলে পালিত হল বিশ্ব মাসিক দিবস

May 29, 2021,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ ”মাসিক স্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি: পদক্ষেপ ও বিনিয়োগের এখনই সময়” এই প্রতিপাদ্য নিয়ে শ্রীমঙ্গলে পালিত হল বিশ্ব মাসিক দিবস। তিন দিন ব্যাপী এ দিবসের ২৮ মে শুক্রবার উপজেলার সাতগাও ইউনিয়নের হুগলীছড়া চা বাগানে দ্বিতীয় দিনের এ দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিল শ্রীমঙ্গল উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রেম সাগর হাজরা।
ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট এফেয়ার্স (আইডিয়া) আয়োজনে ও ওয়াটারএইড ও সিমাভি এর সহযোগীতায় বাগান পঞ্চায়েথ সভাপতি লবিন বুনার্জিও সভাপতিত্বে অনুষ্ঠান শুরুর মাধ্যমে বিশেষ অতিথি হুগলীছড়া চা বাগানের ব্যবস্থাপক ফুয়াদ হাসান চা শ্রমিকদের স্বাস্থ্যগত অবস্থার উন্নয়নে এই ধরনের অনুষ্ঠানের আয়োজনের উপর গুরুত্ব দেন।
এসময় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজঘাট ইউনিয়নের চেয়ারম্যন বিজয় বুনার্জি, ইউপি সদস্য সুমন তাতী, পঞ্চায়েত সভাপতি পলাশ তাতী, সেক্রেটারী অনিল তাতী, কোষাধ্যক্ষ হুগলীছড়া সজল কুনার্জি, ইউপি সদস্য স্বপন রায়, সদস্য রতœ রানী বিশ্বাস, অভিভাবক গাইতি চাষা, বিনোদ গোয়ালা প্রমুখ এবং, আইডিয়া সংস্থার পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রজেক্ট ম্যানেজার পঙ্কজ ঘোষ দস্তিদার, এডভোকেসী অফিসার বিশ্বজিৎ দেব রায়, ইউনিয়ন ফ্যাসিলিটেটর পরিতোষ মৃধা, সাহেদ আহমেদ ও আতিকুর রহমান প্রমুখ।
এদিবসে শ্রীমঙ্গল উপজেলার রাজঘাট, সাতগাও ও কালিঘাট ইউনিয়নের হুগলীছড়া ও লাখাই চা বাগানে ধারাবাহিকভাবে প্রায় ৪০০ মানুষের উপস্থিতিতে ভিন্ন ভিন্ন আঙ্গিকে দিবসটি পালন করার পরিকল্পনা গ্রহন করা হয়েছে। মূল অংশগ্রহনকারীদের মধ্যে অধিকাংশই ছিল কিশোরী মেয়ে যাদের বয়স মূলত ১১ থেকে ১৭ বছর যাদের জন্য বিবসটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ছিল।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com