শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ঈদ পূণর্মিলনী ও সম্মাননা প্রদান

বিকুল চক্রবর্তী॥ শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ঈদ পূনর্মিলনী ও গুনিজন সম্মাননা প্রদান।
সোমবার রাতে সামাজিক দুরত্ব বজায় রেখে গণমাধ্যমকর্মী, সূধীজন ও প্রশাসনিক কর্মকর্তাদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে ঈদ পূনর্মিলনী। এ সময় শ্রীমঙ্গল ও কমলগঞ্জ সার্কেলের সদ্য বিদায়ী অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামানকে এলাকার আইনশৃঙ্খলা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় দেয়া হয় সম্মাননা।
এর আগে শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে শ্রীমঙ্গল অঙ্গিকার সামাজিক ও সাহিত্য সংগঠন এর পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামানকে দেয়া হয় বিদায় সংবর্ধনা।
প্রেসক্লাব সভাপতি এডভোকেট এ এস এম আজাদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ আব্দুস ছালেক, অধ্যাপক অবিনাশ আচার্য, শ্রীমঙ্গল সাংবাদিক ইউনিয়নের সভাপতি শামীম আক্তার হোসেন ও অঙ্গিকার এর সভাপতি শেখ সারোয়ার জাহান জুয়েল।



মন্তব্য করুন