শ্রীমঙ্গলে রেডজোন চিহিৃত করে একটি এলাকা লকডাউন

June 5, 2021,

স্টাফ রিপোর্টার॥ শ্রীমঙ্গলে করোনা সংক্রমণ বৃদ্ধি হওয়ায় শহরতলীর সিন্দুরখান রোডস্থ এলাহি জামে মসজিদ থেকে শুরু হয়ে জামেয়া ইসলামিয়া মাদ্রাসা পর্যন্ত সকল রকম ব্যবসা প্রতিষ্ঠান অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ ঘোষণা করা হয়।
বুধবার ২ জুন দিবাগত রাত দেড় ঘটিকায় ওই এলাকা লকডাউন করেন, সহকারী কমিশনার (ভূমি) নেছার উদ্দীন। এসময় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সাজ্জাদ হোসেন চৌধুরী, শ্রীমঙ্গল থানার ওসি (অপারেশন) নয়ন কারকুনসহ সহযোগী টিম ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নেছার উদ্দিন (ভূমি) বলেন, সীমানা নির্ধারিত করা লকডাউন এলাকায় কোন ভাবেই জনসমাগম করা যাবে না। দোকান, ব্যবস্য প্রতিষ্ঠানসহ সব কিছু বন্ধ থাকবে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়া পর্যন্ত এই নির্দেশনা বলবত থাকবে। পরিস্থিতি স্বাভাবিক না হলে আরো কঠোর ভাবে লকডাউন করা হতে পারে ওই অত্র এলাকা। আর যারা আইন অমান্য করবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা কঠোর ভাবে গ্রহন করা হবে।
উল্লেখ্য, ২৮ তারিখ হতে ২ জুন বুধবার ওই চার দিনে এলাকায় ১৮ জন করোনা সংক্রমিত রোগি শনাক্ত হন। এর মধ্যে ১২ জন চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা। বাকি ৪ জন স্থানীয় ব্যবসায়ী ও তাদের পরিবারের সদস্যগন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com