ক্ষুদ্র নূতান্ত্রিক জনগোষ্ট্রীর নারীদের মাঝে সেলাই মেশিন ও বাইসাইকেল বিতরণ

June 5, 2021,

স্টাফ রিপোর্টার॥ শ্রীমঙ্গল উপজেলায় বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নের জন্য উন্নয়ন কর্মসূচীর আওতায় ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, শিক্ষা উপকরন ও সাংস্কৃতিক উপকরন বিতরন করা হয়।
বৃহস্পতিবার ৩ জুন দুপুরে জেলা পরিষদ অডিটোরিয়মে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে সিলেট বিভাগীয় মহিলা ক্রিড়া সংস্থার সভানেত্রী শায়লা পারভীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকাভোগী নারীদের মাঝে বাইসাইকেল ও সেলাই মেশিন তুলে দেন।
জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী কবিতা ইয়াসমিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানিয়া সুলতানা, শ্রীমঙ্গল উপজেলা ক্রীড়া সংস্থার সভানেত্রী ড. ইয়াসমিন অনি। এছাড়াও উপকাভোগী নারী সহ অন্যান্য নারী নেত্রীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com