শ্রীমঙ্গলে প্রাণী সম্পদ মেলার উদ্বোধন

বিকুল চক্রবর্তী॥ শ্রীমঙ্গলে উদ্বোধন করা হয়েছে দিনব্যাপী প্রাণী সম্পদ মেলা। ৫ জুন শনিবার দুপুর ১২টায় ভাচ্যায়ালী মিটিংএ অংশ নিয়ে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন মৌলভীবাজার-৪ আসনের এমপি উপাধ্যক্ষ আব্দুস শহদি এমপি।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গণে উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুস ছামাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রেমসাগর হাজরা, নারী ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, শ্রীমঙ্গল থানা ওসি (অপারেশন) নয়ন কারকুন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার কুমুদ রঞ্জন দেব, সাবেক ডেপুটি কমান্ডার মোয়াজ্জেম হোসেন ছমরু, সাবেক ইউনিয়ন চেয়ারম্যান আফজাল হক ও প্রাণীসম্পদ প্রদর্শনী বাস্তবায়ন কমিটির সদস্য সচিব উপজেলা প্রাণিসম্পদ কমকর্তা ডা. কর্ণ চন্দ্র মল্লিক।
প্রাণিসম্পদ প্রদর্শনী মেলায় বিভিন্ন জাতের গবাদী পশু এবং পাখি, কবুতরসহ ৩৯টি স্টল দেওয়া হয়। বিকেলে সেরা স্টল দাতাকে পুরস্কৃত করা হয়।



মন্তব্য করুন